সর্বশেষ হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
ক্রিকখেলা বাংলা ভাষার ক্রিকেট সংবাদমাধ্যম। পাঠক যেন দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষ ক্রিকেট খবর পান, সেটিই আমাদের লক্ষ্য। এই পাতায় লেখা আছে আমরা কীভাবে কাজ করি।

নির্ভুলতা ও যাচাই

•
স্কোর, পরিসংখ্যান ও ফলাফল আমরা ম্যাচের স্কোরকার্ডের সঙ্গে মিলিয়ে লিখি।
•
প্রতিটি খবর প্রকাশের আগে সম্পাদক পড়েন এবং নাম, সংখ্যা ও তথ্য মিলিয়ে দেখেন।
•
নিশ্চিত নয় এমন তথ্য, যেমন গুঞ্জন, আমরা সত্য হিসেবে প্রকাশ করি না। কোনো দাবি অন্য কারও হলে তা কার দাবি, স্পষ্ট করে লিখি।
•
বানানো উদ্ধৃতি বা অনুমাননির্ভর পরিসংখ্যান আমরা ব্যবহার করি না।

সূত্র

আমাদের খবরের মূল সূত্র ম্যাচের তথ্য, ক্রিকেট বোর্ড ও আয়োজকদের ঘোষণা এবং প্রকাশ্য বক্তব্য। অন্য সংবাদমাধ্যমের খবর ব্যবহার করলে সূত্রের নাম উল্লেখ করি।

নিরপেক্ষতা

আমরা কোনো দল, বোর্ড বা খেলোয়াড়ের পক্ষ নিই না। খবর যা বলে, শিরোনামে তার চেয়ে বাড়িয়ে লিখি না; পাঠককে বিভ্রান্ত করার মতো শিরোনাম দিই না।

বাইলাইন

প্রতিবেদকের নিজের লেখায় তাঁর নাম থাকে। ম্যাচের প্রিভিউ, ম্যাচ রিপোর্ট ও নিয়মিত খবর বার্তাকক্ষের পক্ষ থেকে "ক্রিকখেলা ডেস্ক" নামে প্রকাশিত হয়। সব খবরের দায় ক্রিকখেলার সম্পাদকের।

ছবি

প্রতিটি ছবির সঙ্গে আলোকচিত্রী বা উৎসের নাম দেওয়া থাকে। খবরের সঙ্গে ছবি না থাকলে ক্রিকখেলার নিজস্ব কভার ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন ও স্পনসরশিপ

বিজ্ঞাপনদাতা আমাদের খবরের বিষয় বা বক্তব্য ঠিক করেন না। স্পনসর্ড লেখা থাকলে তা স্পষ্টভাবে "স্পনসর্ড" চিহ্নিত থাকে। জুয়া বা বেটিং-এর বিজ্ঞাপন আমরা নিই না।

ভুল হলে

ভুল হলে আমরা তা স্বীকার করে দ্রুত সংশোধন করি। কীভাবে, তা সংশোধন নীতিতে লেখা আছে।
সংশোধন নীতিযোগাযোগ